উত্তরদিনাজপুর

আট বছরের মেয়ে আশিফা বানু ধর্ষন ও খুনের ঘটনার প্রতিবাদে কালিয়াগঞ্জে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অদূরেই মুসলমান অধ্যুষিত কাঠুয়া এলাকায় ৮ বছরের মেয়ে আশিফা বানু কে পাশবিকভাবে গণধর্ষন ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষণ এর মত ঘৃণ্য কাজের বিরুদ্ধে দেশের আইনব্যবস্থায় কঠোর সাজা চালু করার দাবিতে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল। সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে হাতে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিলটি বের করে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। র‍্যালিটি বিদ্যালয় সংলগ্ন ময়দান থেকে বেড়িয়ে বিবেকানন্দ মোড় হয়ে পূনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। ছাত্র- ছাত্রীদের এই প্রতিবাদ মিছিলে একটি মাত্র ছিল ডাক ধর্ষন নিপাত যাক।

        এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়া এক ছাত্রী স্নেহা সাহা সরকারের কাছে আবেদন জানান, আসিফা নয় আমাদের সমাজে প্রতিনিয়ত মহিলাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়ছে,এই অবস্থায় তাদের একটাই অনুরোধ সবাই যেন এই জঘন্যতম কর্মকান্ডের বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করুক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/dXPLGEkhniY